শিরোনাম

রাঙ্গামাটি, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য অংসুই ছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রোববার বিকেলে শহরের চম্পকনগর এলাকার হ্যাপির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বাসস’কে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন আরো জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা অংসুই ছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে শহরের চম্পকনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এরআগেও একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন অংসুই ছাইন চৌধুরী। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন।