বাসস
  ২৩ জুলাই ২০২৬, ১৭:১৯

রাজবাড়ীতে সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন

ছবি : বাসস

রাজবাড়ী, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আজ সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শংকর চন্দ্র বৈদ্য, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ডা. মো. আশিকুজ্জামান, জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. মনজরুল হক, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক মো. নুরুল আলম খান।

আজ বৃহস্পতিবার থেকে ২৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত বই মেলায় চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

কেন্দ্র সূত্রে জানা গেছে মেলা থেকে সরাসরি শিশুদের জন্য উপযুক্ত বই ২৫-৩০ পার্সেন্ট কম দামে বই বিক্রি হচ্ছে।