শিরোনাম

পটুয়াখালী, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার দশমিনায় মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, আত্মহত্যা, বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। বিশেষ অতিথি ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া তথ্য প্রচার না করার পাশাপাশি শিক্ষার্থীদের মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান জানান তারা।