বাসস
  ২০ জুলাই ২০২৬, ১৩:২৭

যশোর সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি

শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্ত এলাকায় চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। ছবি: বাসস

যশোর, ২০ জুলাই ২০২৬ (বাসস) : জেলার শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ভোরে বিজিবির ২১ ব্যাটালিয়নের অধীন অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সোমবার ভোরে অগ্রভূলাট বিওপি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৪৮৬ বোতল অবৈধ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।