শিরোনাম

লক্ষ্মীপুর, ১৯ আগস্ট ২০২৬ (বাসস): জেলার রায়পুর উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (৩৫) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকালে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কবিরহাট এলাকার তাাম্বুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পেশায় ভ্যান চালক আরিফ হোসেনের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জানায়, বুধবার বিকালে ভ্যান চালক আরিফ হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তার সারা শরীর ঝলসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আরিফ হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।