বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৯:৩৮

সাতক্ষীরায় লাইসেন্সবিহীন ক্লিনিককে জরিমানা 

সাতক্ষীরা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলা সদরে আজ লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ক্লিনিকের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। 

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, কোনো বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক পরিচালনা করা হচ্ছিল।এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ক্লিনিকের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।