বাসস
  ২০ জুলাই ২০২৬, ১২:১৬

নজরুল বর্ষ উপলক্ষে নাটোরে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান

 জেলায় ‘বর্ষায় নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

নাটোর, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জেলায় ‘বর্ষায় নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি।

স্বাগত বক্তব্যে জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন বর্ষাকে উপলক্ষ্ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যময় সাহিত্য ও সংগীত প্রসঙ্গে আলোচনা উপস্থাপন করেন।

পরে শিল্পকলা একাডেমিসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, নজরুল সংগীত ও নৃত্য পরিবেশন করেন।