শিরোনাম

বাগেরহাট, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার মোরেলগঞ্জে বাগেরহাট জেলা পরিষদের অর্থায়নে নিজস্ব জমিতে প্রায় সাড়ে ৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ডাকবাংলোর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
গতকাল রোববার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা ডাকবাংলো চত্বরে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সোমনাথ দে, জেলা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন, এ্যাড. তালুকদার ফারহানা জামান নিপা, ওহিদুজ্জামান পল্টু, ফকির তারিকুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডাকবাংলো চত্বরে ’৯০ এর ছাত্র ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ করেন।