বাসস
  ০১ মে ২০২৬, ২০:৪৪

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

ছবি: বাসস

সাতক্ষীরা, ১ মে, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানকালে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও মাদক ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 
 
বিজিবি সূত্রে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালী হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানে একই উপজেলার উত্তর ভাদিয়ালী হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং বৈকারী বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী পূর্বপাড়া হতে ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস নামের মাদক জব্দ করে।

এছাড়া, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী নীলকুঠির হতে ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস নামের মাদক জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক পাঁচকোটি ৬২ লাখ ১০ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।