শিরোনাম

পটুয়াখালী, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বাউফল উপজেলায় আজ উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাউফল উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকল দপ্তরকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং কাজের গুণগত মান বজায় রাখতে নিয়মিত তদারকি জোরদার করতে হবে। এছাড়া সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কর্মকা-, সরকারি সেবা কার্যক্রমের গতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত সভায় আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করে দ্রুত ও কার্যকরভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
ভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।