বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৪:১১

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

প্রতীকী ছবি

রাজশাহী, ২৯ এপ্রিল,২০২৬(বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আজ বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন ও অন্যান্য মামলায় ৯ জন রয়েছে। গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।