শিরোনাম

নেত্রকোণা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : ‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’এই প্রতিপাদ্যে জেলায় আজ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে দিবসটির মূল ধারণাপত্র, শব্দদূষণের স্বাস্থ্যগত ঝুঁকি এবং ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ ও করণীয় বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম, ডা. অলি উল্লাহ এবং বিআরটিএ-এর পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন।
সভায় সচেতনতামূলক বক্তব্য দেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল, বেসরকারি সংস্থা বারসিক-এর আঞ্চলিক সমন্বয়কারী পরিবেশবিদ অহিদুর রহমান এবং পরিবেশকর্মী সোহরাব উদ্দিন আকন্দ।
সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবহন শ্রমিক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সভায়। তবে বৈরী আবহাওয়ার কারণে দিবসটি উপলক্ষে নির্ধারিত র্যালি করা সম্ভব হয়নি।