বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মঙ্গলবার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির কর্মসূচির সূচনা করেন। ছবি: বাসস

ভোলা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
‘সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির কর্মসূচির সূচনা করেন। 

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আদালত  চত্বর  থেকে্একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে দুপুর ১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শরিফ এ এম রেজা জাকেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ফরিদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম বাছেদ, জিপি এ্যাড. মো. সালাউদ্দিন হাওলাদারসহ বিচার বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।