শিরোনাম

শরীয়তপুর, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শরীয়তপুরে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মুক্তিযোদ্বা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টিসহ সরকারী দপ্তর, এনজিও (এসডিএস), এফএনবি, রেডক্রিসেন্ট, প্রবীণ হিতৈাষী সংঘ এবং হাজারো মানুষ অংশ নেন।
সকলে মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।