বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৮:২৫
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২০:১৬

নাটোরে গণহত্যা দিবসের স্মৃতিচারণ 

ছবি: বাসস

নাটোর, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল (অব.) মো. শওকত হুসেন গণহত্যা দিবসের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন এবং বীর মুক্তিযোদ্ধা সরদার মো. বয়েত রেজা নাটোরের বিভিন্নস্থানে সংঘটিত মুক্তিযুদ্ধ ও গণহত্যার স্মৃতিচারণ করেন। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।