বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৮:০০

বাসের ধাক্কায় বাগেরহাটে মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার চিতলমারী উপজেলার বাংলাবাজার এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সকাল ১১টার দিকে চিতলমারী কুনিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা নাজিরপুরগামী যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। 

ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায়।

জানা গেছে, তিনি জিয়ানগরের চাড়াখালি গ্রামের নজরুল শিকদারের মেয়েকে বিয়ে করেছিলেন। তাদের ঘরে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি পাহারায় রাখা হয়েছে। স্বজনদের উপস্থিতিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।