শিরোনাম

হবিগঞ্জ, ২৫ মার্চ, ২০২৬ ( বাসস) : হবিগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার তারেক মাহমুদের আজ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় পুলিশ সুপারের নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার তারেক মাহমুদ সকলকে সাথে নিয়ে হবিগঞ্জের আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, শহিদুল ইসলাম মুন্সী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মো. ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, রুহুল হাসান শরীফসহ অনেকেই।
মতবিনিময় সভায় হবিগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।