বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫

জাতীয় সংসদ ভবনের লেকে পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

ছবি : বাসস

সংসদ ভবন, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ জাতীয় সংসদ ভবনের লেকে পোনা মাছ অবমুক্ত করেছেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পোনা মাছ অবমুক্তকরণে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে হুইপবৃন্দ, সংসদ সদস্যসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সংসদ ভবনের লেকে পোনা মাছ অবমুক্তকরণে অংশগ্রহণ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে লেকে রুই, কাতলা ও কালিবাউশ জাতীয় ৪৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।