বাসস
  ২১ আগস্ট ২০২৬, ০০:৪৫

শাবিপ্রবিতে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু

ছবি : বাসস

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার’ বিষয়ক তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

পিআইবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এ কর্মশালার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। 

শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম ও সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

এতে স্বাগত বক্তব্য রাখেন কোর্স সমন্বয়কারী এবং পিআইবির প্রকাশনা ও ফিচার বিভাগের সহযোগি সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

কর্মশালার প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বুম বাংলাদেশের প্রতিনিধি, ফ্যাক্টচেকার ও এআই বিশেষজ্ঞ তাওসিফ আকবর। আগামী ২২ আগস্ট পর্যন্ত এ কর্মশালা চলবে।