শিরোনাম

ফেনী, ১৫ আগস্ট ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজ তাঁর নিজ জেলা ফেনীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বাদ আসর শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদে জেলা বিএনপির আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।
এ সময় জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ। এসময় জেলা, উপজেলা ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এদিকে শনিবার বাদ আসর পরশুরাম কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেনী- ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালের, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক ও সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে জেলা ও উপজেলা কমিটি ছাড়াও ইউনিয়ন পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।