বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ২০:৩৮

চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : চাঁদপুর জেলার কর্মরত ও অবসরপ্রাপ্ত বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন ‘চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরাম’-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার অফিসার্স ক্লাবে আজ বিকেল ৩টায় সভাটি অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং ফোরামের স্থায়ী কাঠামো প্রণয়নের লক্ষ্যে সভায় দু’টি কমিটি গঠন করা হয়।

ডা. মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলেনÑ মো. আমিনুল হক (যুগ্ম আহ্বায়ক), সরকার আবুল কালাম আজাদ (যুগ্ম আহ্বায়ক), মো. ভিখারুদ্দৌলা চৌধুরী (যুগ্ম আহ্বায়ক), মো. জাকির হোসেন কামাল (সদস্য), মো. জাকির হোসেন জামাল (সদস্য) এবং এ. কে. এম. রফিকুল ইসলাম (সদস্য)।

এছাড়া ড. মো. আবদুল হককে আহ্বায়ক করে আট সদস্যের একটি গঠনতন্ত্র উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেনÑ মো. শহিদ উল্লাহ মিয়া, মো. ফারুক হোসেন, মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, ড. মো. শাহ আলম, মো. ভিখারুদ্দৌলা চৌধুরী, মো. মইনুল ইসলাম মজুমদার এবং তানিয়া তাকাসসুম।

নবগঠিত কমিটিগুলোকে যত দ্রুত সম্ভব খসড়া গঠনতন্ত্র প্রণয়ন এবং সদস্য সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে।