বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১৯:৫৪

লৌহজংয়ে ইউএনও গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি : বাসস

মুন্সিগঞ্জ, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার লৌহজং উপজেলা ক্রীড়া মাঠে আজ ইউএনও গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. রোকনুজ্জামানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা মাদকাসক্তি রোধ, সামাজিক শান্তি প্রতিষ্ঠা এবং সুস্থ-সুন্দর জাতি গঠনে খেলাধুলার প্রসার ও তরুণদের ক্রীড়ামুখী করার ওপর গুরুত্বারোপ করেন। 

খেলা শেষে বিজয়ী বৌলতলী ইউনিয়ন ফুটবল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ বেজগাঁও ইউনিয়ন দলের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন প্রধান অতিথি।