বাসস
  ২০ জুলাই ২০২৬, ১৭:০৮

চাঁদপুরে অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা

চাঁদপুর, ২০ জুলাই ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া তা সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ সোমবার দুপুরে সদর উপজেলার মহামায়া বাজারে নিয়মিত তদারকি অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, সদর উপজেলার মহামায়া বাজারে তদারকি অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া তা সংরক্ষণ ও বিক্রির দায়ে ‘আনন্দ বেকারি’র মালিককে ২০ টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।