শিরোনাম

খুলনা, ১৯ জুলাই ২০২৬ (বাসস): জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলাবদ্ধতা হ্রাস, দুর্যোগ ঝুঁকি কমানো এবং পরিচ্ছন্ন ও জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে খুলনা নগরীতে ড্রেন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটিজ (থ্রিসি) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
আজ রোববার ২১নং ওয়ার্ডের কাঠপট্টিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ডিএডি রেক্সোনা খাতুন, সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।