বাসস
  ১৯ জুন ২০২৬, ১৬:২৭

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩

রাজশাহী, ১৯ জুন ,২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৯ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ২ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।