শিরোনাম

বাগেরহাট, ১৮ জুন, ২০২৬ (বাসস): ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জেলার উপ-পরিচালক আলহাজ মো. মোতাহার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ গাছের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি পরিবারকে অন্তত একটি করে ফলজ গাছ রোপণ ও পরিচর্যার উদ্যোগ নিতে হবে।
অফিস চত্বরে মেলায় ৬টি স্টল ও ১টি নার্সারিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন করা হয়েছে। জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, কৃষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক সহ উপস্থিত অতিথিরা উপজেলা ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং কৃষকের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ধানবীজ এবং সার বিতরন করেন।