বাসস
  ১৭ জুন ২০২৬, ১৭:৩৬

নাটোরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা

ছবি : বাসস

নাটোর, ১৭ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ শিক্ষা প্রতিষ্ঠান মাদকাসক্তি মুক্তকরণে শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার দুপুর ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রীফা রাওনাক নীতুর সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী। 

মুখ্য আলোচক ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. রিয়াজুল ইসলাম। 

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এ কর্মশালায় জেলার সাতটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। শিক্ষকবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানে মাদক নির্মূলে মেন্টর হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।