বাসস
  ১৬ জুন ২০২৬, ১৯:২২

নরসিংদীতে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবি : বাসস

নরসিংদী, ১৬ জুন, ২০২৬ (বাসস): জেলায় ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন, অগ্রগতি ও জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। 

সেমিনারে বক্তব্য দেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া ও নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস।

অর্থনৈতিক শুমারি-২৪ এর ন্যাশনাল রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক রেজওয়ানা কবীর।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

সেমিনারে রিপোর্টিয়ার হিসেবে ছিলেন শিবপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পলাশ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।