বাসস
  ১৬ জুন ২০২৬, ১৭:৩২

নেত্রকোণায় শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি : বাসস

নেত্রকোণা, ১৬ জুন, ২০২৬ (বাসস): বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গৃহীত কর্মপরিকল্পনার অংশ হিসেবে জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালে উদ্যোগে ও আয়োজনে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে মেন্টর বা প্রশিক্ষক তৈরির লক্ষ্যে  এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.  নাজমুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি এবং প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন  জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ।

বিশেষ অতিথি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণার গণশিক্ষা শাখার অফিসার এ.কে.এম. মুক্তাছিমবিল্লাহ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার(বাসস)এর জেলা সংবাদদাতা মো.তানভীর হায়াত খান ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ তরুণ সমাজের উপর মাদকের ভয়াবহতা রোধে শিক্ষক-শিক্ষিকাদের আরও সচেতন হয়ে অগ্রণী ভূমিকা পালন করার উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।