শিরোনাম

নাটোর, ১৬ জুন ২০২৬ (বাসস): জেলার সিংড়া উপজেলায় আজ মৎস্যচাষীদের মধ্যে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সিংড়া উপজেলা মৎস্য দপ্তর চত্বওে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন জানান, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প-এর আওতায় সাতটি প্রদর্শনী খামারের মৎস্যচাষীদের মাছের খাদ্য, পোনামাছ এবং এ্যারেটর প্রদান করা হয়েছে।