শিরোনাম

মেহেরপুর, ১৬ জুন ২০২৪ (বাসস): জেলায় আজ অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
সেমিনারে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলার সিভিল সার্জন ডা. আবু সাইদ, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বশির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলাম প্রমুখ।
সেমিনারে বক্তারা অর্থনৈতিক শুমারির জাতীয় প্রতিবেদনের বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে জেলার অর্থনৈতিক উন্নয়ন, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী এ সেমিনারে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।