বাসস
  ১৬ জুন ২০২৬, ১৬:১০

খুলনায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

ছবি: বাসস

খুলনা, ১৬ জুন ২০২৬ (বাসস): পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে জেলার রূপসা উপজেলায় আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।

এ সময় রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবীব প্রামাণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ. আনোয়ারুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দের আওতায় রূপসা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।