বাসস
  ১৬ জুন ২০২৬, ১৪:১০

নড়াইলে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় মিলনায়তনে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত। ছবি: বাসস

নড়াইল, ১৬ জুন, ২০২৬ (বাসস) : নড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় মিলনায়তনে আজ জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। 

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু বাকির রিয়াজুল হকের সভাপতিত্বে জেলা ইমাম সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির। 

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার খন্দকার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ইমাম সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াকিউজ্জামান, জেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. জাকারিয়া।

সভায় বক্তারা আদর্শ সমাজ গঠন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নৈতিকতার বিকাশ, মাদক, জুয়া, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরি, সমাজে নৈতিক অবক্ষয় রোধ এবং সৎ চরিত্র গঠনে ইমামদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

জেলার তিন উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম এ সম্মেলনে অংশগ্রহণ করেন।