শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ১৫ জুন ২০২৬ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলায় আজ ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের চক দৌলতপুর ম-লটোলা এলাকায় হাজী আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে।
নিহত মো. অন্তর শিবগঞ্জ পৌর এলাকার চক দৌলতপুর ম-লটোলার আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে অন্তর তার বন্ধুদের সাথে আমবাগানে ফুটবল খেলছিল।
একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তার সঙ্গীরা মো. অন্তর উদ্ধার করে গুরুতর অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত মো. অন্তরের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান নিশ্চিত করেছেন।