শিরোনাম

ঢাকা, ১৫ জুন, ২০২৬ (বাসস): সাতক্ষীরার শ্যামনগরে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড।
আজ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় গতকাল রাতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং অবৈধ ভাবে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করে।
জব্দকৃত ফেন্সিডিল ও ওষুধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।