বাসস
  ১৪ জুন ২০২৬, ২০:১৪

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড ও গোলা উদ্ধার    

ঢাকা, ১৪ জুন, ২০২৬ (বাসস): কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ১০ টি গ্রেনেড ও ২৮ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ এ তথ্য জানান। 

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ থানাধীন জাদিমুড়া নাফ নদী সংলগ্ন এলাকা থেকে গতকাল রাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ অভিযান চালিয়ে গ্রেনেড ও তাজা গোলা উদ্ধার করে। এ সময় দুই কেজি গাঁজা জব্দ করা হয়। 

তিনি আরও বলেন, এ অভিযানের ফলে বাংলাদেশের সীমানা ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য নাশকতামূলক কর্মকা- পরিচালনার অপচেষ্টা নস্যাৎ হয়েছে।

উদ্ধারকৃত গ্রেনেড ও তাজা গোলা এবং জব্দকৃত গাঁজার আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।