বাসস
  ১৪ জুন ২০২৬, ২০:০১
আপডেট : ১৪ জুন ২০২৬, ২১:১৬

পিরোজপুরে দুই মাদক কারবারি আটক 

ছবি : বাসস

পিরোজপুর, ১৪ জুন ২০২৬ (বাসস): জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ বিশেষ অভিযান চালিয়ে দুইহাজার পাঁচ পিস ইয়াবা সহ শিপন হাওলাদার (৪৭) ও মো. মঞ্জু মিয়া (৫০) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রোববার রাত ৩টার দিকে ঢাকা-পাথরঘাটা মহাসড়কের বহেরাতলা নামক স্থানে জয়নাল আবেদিন রেস্ট হাউজের সামনে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ‘বি অনলাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ওই ব্যক্তিদের আটক ও মাদক জব্দ করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঠবাড়িয়া থানার পুলিশ সদস্যরা শনিবার দিবাগত রোববার রাত ৩টার দিকে ঢাকা-পাথরঘাটা মহাসড়কের বহেরাতলা নামক স্থানে জয়নাল আবেদিন রেস্ট হাউজের সামনে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ‘বি অনলাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করেন। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ২ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

আটককৃত শিপন হাওলাদার জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের এস্কেন্দার হাওলাদারের ছেলে এবং মো. মঞ্জু মিয়া একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। আটককৃতরা দু’জনেই ভাড়ায়-চালিত মোটরসাইকেলের চালক।

বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।