বাসস
  ১৪ জুন ২০২৬, ১৭:৫৯

সুনামগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৪ জুন, ২০২৬ (বাসস) : জেলায় আজ রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার এবি এম জাকির হোসেন পিপিএম, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড এর সহকারী অধিনায়ক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারী অধ্যাপক ডা.মোহাম্মদ মাহফুজুর রহমান।

উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরনুর আলী, জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমদ, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রবীন হিতৈষী সংঘের সভাপতি ডা. সৈয়দ মনোয়ার আলী, কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূরুর রব চৌধুরী, ইমাম মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব প্রমুখ।