শিরোনাম

বরগুনা, ১৪ জুন, ২০২৬ (বাসস): জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, মাদক ব্যবহারের ফলে যুব সমাজ ধবংস হয়ে যাচ্ছে। যা ক্যান্সারের চেয়েও ভয়াবহ।
তিনি বলেন, সন্ধ্যার পরে কোনো ছাত্র-ছাত্রী যেন শহরে বের না হয়, সেজন্য অভিভাবকদের পারিবারিকভাবে তদারকি করার অনুরোধ জানান তিনি। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নূরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।