শিরোনাম

শেরপুর, ১৪ জুন ২০২৬ (বাসস): জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সভায় শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক আওয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইফুল ইসলাম সহ জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।