বাসস
  ১৪ জুন ২০২৬, ১৪:৪৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৭

রাজশাহী, ১৪ জুন ২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর পৃথক অভিযানে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের  গ্রেফতার করা হয়। 

আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছে। গ্রেফতারকৃতদের ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।