বাসস
  ১৩ জুন ২০২৬, ২০:৫৭

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১৩ জুন, ২০২৬, (বাসস): জেলার নাচোল উপজেলায় বিএমডিএ’র পুনঃখননকৃত তেঘরিয়া খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

একই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 

এসময় বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, বিএমডিএ নাচোল জোন এর সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন বর্ষা মৌসুমে বিএমডিএ কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১ লাখ ৭০ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ রয়েছে এবং আগামী ৫ বছরে এ জেলায় বর্তমান সরকারের মহতি উদ্যোগে প্রায় ২৭ লাখ বৃক্ষ রোপণের কর্মসচি প্রক্রিয়াধীন।