শিরোনাম

গাজীপুর, ১৩ জুন, ২০২৬, (বাসস): জেলার কালিয়াকৈর উপজেলার নলোয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আব্দুর রহমান নলোয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
আজ শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়।
পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বোয়ালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।