বাসস
  ১৩ জুন ২০২৬, ২০:২২

সুনামগঞ্জে জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৩ জুন ২০২৬ (বাসস): জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন   সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। 

সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম এবং সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন।

এ সময় জেলার পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, সহকারী কমিশনার (রাজস্ব) মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক সহ উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় জেলার জলমহাল ব্যবস্থাপনা, ইজারা কার্যক্রম, রাজস্ব আদায়, জলজ সম্পদের সুরক্ষা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও জলমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।