শিরোনাম

নাটোর, ১৩ জুন, ২০২৬, (বাসস): জাতীয় শিশু কিশোর ও যুব সংগঠন চাঁদের হাটের পুনর্মিলনী ‘স্মৃতি-প্রীতির সংযোগ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির শফী উদ্দিন সরদার মিলনায়তনে অনুষ্ঠিত পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন চাঁদের হাটের সাবেক আহ্বায়ক ফরিদুল হক রেন্টু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর থেকে নাটোরে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শীর্ষ সংগঠনে পরিণত হয়।
সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে দায়িত্বশীল পদে নিয়োজিত আছেন।
আমরা সুন্দর হবো-এই মূলমন্ত্রে আগামীতে এই সংগঠনের সভ্যরা আবারও সংগঠিত হবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
বিশিষ্ট চারুকলা শিল্পি আবুল আসিফ মার্শালের সঞ্চালনায় পুনর্মিলনীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদের হাটের সাবেক আহ্বায়ক এ্যাড. খগেন্দ্র নাথ রায়, স্নিগ্ধা রায়, আলী আকমল বাপ্পী, ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।