শিরোনাম

বরগুনা, ১৩ জুন, ২০২৬, (বাসস): জেলায় উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ন জয়ন্তী মিলনায়তনে সকাল ৯টা থেকে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি উৎপাদন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। মৎস্য সম্পদের সঙ্গে সম্পৃক্ত জেলেরা সুদের জালে জড়িয়ে আছে। বেড়িবাধঁ ভেঙে লবণাক্ত পানি ঢুকে কৃষকের ফসলের ক্ষতি হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমির পরিচালক (গবেষণা ও প্রকাশনা) ডা. প্রকৌশলী মো. আবদুর রসিদ। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন, বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা ও সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ।
প্যানেল আলোচনায় অংশ নেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শওকত হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, স্থানীয় কমিউনিটি রেডিও লোকবেতার এর পরিচালক মনির হোসেন কামাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু প্রমুখ।