শিরোনাম

সাতক্ষীরা, ১৩ জুন, ২০২৬ (বাসস) : জেলায় আজ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শনিবার দুপুর সাড়ে ১২ টায় প্রাণসায়ের খালের পাশে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
অতিরিক্ত জেলা (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু প্রমুখ সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় জেলা সদরের প্রাণসায়রের চারপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণের গুরুত্ব অপরিসীম। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে অধিক সংখ্যক গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।