শিরোনাম

নওগাঁ, ১৩ জুন, ২০২৬ (বাসস): জেলার সাপাহার উপজেলায় আজ চলতি মৌসুমে আমের বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এ মতবিনিময় সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, আম আড়ৎদার সমিতির সভাপতি কার্তিক সাহা ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন (রিফাত) প্রমুখ উপস্থিত ছিলেন।
এ মতবিনিময় সভায় চলতি মৌসুমে আমের বিপণন, আম আড়ৎদারী, যানজট নিরসন, বাজার পরিস্কার-পরিচ্ছন্ন রাখা এবং উৎপাদিত আমের বাজারজাতকরণ সহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হয়।