বাসস
  ১২ জুন ২০২৬, ১৯:২৫

নওগাঁয় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী 

নওগাঁয় ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি’ অনুষ্ঠিত। ছবি: বাসস

নওগাঁ, ১২ জুন ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘মেধা- বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে  সামনে রেখে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।

এ সময় আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তাদের উদ্ভাবনী মেধাকে বিশ্বমানের করে গড়ে তোলা। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের গবেষণামুখী মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করার আহ্বান জানান।