শিরোনাম

শরীয়তপুর, ১২ জুন, ২০২৬ (বাসস) : শরীয়তপুরের জাজিরায় নদী ভাঙ্গনে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ও বিজ্ঞান উদ্ভাবনী ধারণা প্রদর্শনী আজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় জাজিরা উপজেলা অডিটরিয়ামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
অনুষ্ঠানে নদী ভাঙ্গণে অসহায় দুঃস্থ প্রতিটি পরিবারকে ঘর নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ ব্যান্ড ঢেউটিন ও নগদ ৬ হাজার করে প্রদান করা হয়।
একই সময়ে স্থানীয় শিক্ষার্থীদের বিজ্ঞান উদ্ভাবনী ধারনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এমপি আসলাম প্রদর্শনী উদ্বোধন করে তা ঘুরে ঘুরে দেখেন এবং খুদে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন।
অনুষ্ঠানে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান ও জাজিরা থানা বিএনপি’র সভাপতি বজলুর রশিদ সিকদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।